মায়াবতী,তোমায় ভালোবাসি





'কবিতা'             

"মায়াবতী, তোমায় ভালোবাসি"   

               -----ইসরাত জাহান ফৌজি 
       

সেইদিন এক শরতের দিন ছিল,   

আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে-   

চারদিকে যেন কাশফুলের বন্যা বইছে।   

সেইদিন এক স্মরনীয় দিন ছিল,   

নরম ঘাসে বসেছিলাম ক্যাম্পাসে-   

কবিতা রচিতেছিলাম আনমনে।   

সেইদিন এক অদ্ভূত অনুভূতি হয়েছিল,   

ধূসর রঙ্গের পাঞ্জাবিতে আর-   

চেহারায় তার মৃদু হাসি দেখে।   

সেইদিনই সে এসেছিল,   

তার কমনীয় নয়নে কূল গড়ে-   

প্রতিটি পলকে যেন কবিতা ঝরে।   

সেইদিন সে আমায় কিছু বলতে চেয়েছিল,   

মুখ ফোটে বলা হয়নি আর-   

নয়নে তার লজ্জা মিশেছিল।   

সেইদিন সে একটি চিরকুট দিয়েছিল,   

সেখানে লিখাছিল ছোট্ট বাক্যখানি-   

মায়াবতী, তোমায় ভালোবাসি।   

__________THE END__________


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url